সিরিয়ায় আটক থাকা চার ভারতীয় মুক্ত : বিদেশমন্ত্রী

দামাস্কাস, ৩ এপ্রিল (হি.স.): আইএসে যোগ দিতে যাচ্ছে এই সন্দেহে গ্রেফতার চার ভারতীয়কে মুক্ত করল সিরিয়া । রবিবার ট্যুইট করে এই খবর জানলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। জানুয়ারিতে সিরিয়া সরকার তাদের গ্রেফতার করে। তারা আইএসে যোগ দিতে যাচ্ছে এই সন্দেহে গ্রেফতার করা হয়। এই চার ভারতীয় হলেন অরুন সাইনি, সরবজিৎ সিং, কুলদীপ সিং ও জোগা সিং।
জানুয়ারিতে ভারতে আসেন সিরিয়ার উপ প্রধানমন্ত্রী। তখনই এদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানান সুষমা স্বরাজ। জর্ডন থেকে সিরিয়া যাওয়ার পথে দামাস্কাসে এদের গ্রেফতার করা হয়। তাঁদের কাছে বৈধ ভিসা না থাকায় তাঁদেরকে ধরে ফেলে পুলিশ। ভারতে এসে সিরিয়ার উপপ্রধানমন্ত্রী জানিয়েছিলেন ওই চার ভারতীয় আইএসে যোগ দিতে যাচ্ছিলেন। পরে তা ভুল প্রমাণিত হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top