জম্মু-কাশ্মীরে জঙ্গি আক্রমণে জখম এক পুলিশকর্মী

শ্রীনগর, ৩ এপ্রিল (হি.স.):   জম্মু-কাশ্মীরে এবার পুলিশের উপর আক্রমণ করল জঙ্গিরা।জঙ্গি আক্রমণে জখম এক পুলিশকর্মী  ।রবিবার ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের পুলওয়ামা জেলার মুরণ চক এলাকায়। শেষ পাওয়া খবরে উক্ত ঘটনায় একজন পুলিশকর্মী জখম হয়েছেন। জানা গিয়েছে মহম্মদ সাফি নামের ওই পুলিশকর্মী হেড কনস্টেবল পদে কর্মরত। এদিনের জঙ্গি হামলায় তাঁর বাঁ পায়ে গুলি লাগে। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ওই পুলিশকর্মীর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top