সমালোচনার মুখে গর্ভনিরোধকের বিজ্ঞাপনের ওপর থেকে আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

ইসলামাবাদ, ২৯ মে (হি.স.) : সমালোচনার মুখে পড়ে গর্ভনিরোধকের বিজ্ঞাপনের ওপর থেকে আংশিকভাবে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান। গত সপ্তাহে টিভি ও রেডিওতে গর্ভনিরোধকের বিজ্ঞাপনকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। বলা হয়, এইসব বিজ্ঞাপন শিশুদের মনে খারাপ প্রভাব ফেলে। বাবা–মা–কে নানা অস্বস্তিকর প্রশ্ন করে তারা। এতে দেশ–বিদেশে সমালোচনার ঝড় ওঠে। বলা হয়, প্রতিবছর প্রায় ১.৯২ শতাংশ হারে জনসংখ্যা বাড়ছে পাকিস্তানে। বিজ্ঞাপনের মাধ্যমে দেশবাসীকে সতর্ক করা না গেলে এই বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাবে না। তাই শেষ পর্যন্ত পিছিয়ে এল পেমরা। তবে নিষেধাজ্ঞা সরালেও, দেশের সাংস্কৃতিক মূল্যবোধের কথা মাথায় রেখে, বিজ্ঞাপনে শালীনতা বজায় রাখার কথাই বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top