ইউক্রেনের এক বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৭ জন

কিয়েভ: ইউক্রেনের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত  ১৭ জন । রবিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি একটি গ্রামে এক বৃদ্ধাশ্রমে আগুন লাগলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।  ঘটনা অগ্নিদগ্ধ আরও ৫ জন। এদিন সকালে দোতলা আবাসনটিতে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই সারা আবাসনে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে ৩৫ জন ছিলেন। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলদিমির গ্রোইসম্যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top