Headlines

চিনে রাস্তার সংস্কার কাজ চলাকালীন বিস্ফোরণ, মৃত ১

বেজিং, ৪ মে (হি.স.) : চিনের হংকংয়ের একটি রাস্তার সংস্কার কাজ চলার সময় বিস্ফোরণের ঘটনায় একজনের মৃতু্য হয়েছে| ৱুধবার হংকংয়ের উত্তরাঞ্চলীয় একটি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে| এছাড়া এই ঘটনায় আহত একজনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে| বিস্ফোরণের ঘটনাটির তদন্তে শুরু করেছে পুলিশ|

Read Full News

এবার থেকে জানুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করার ভাবনা কেন্দ্রীয় সরকারের

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : এবার থেকে কেন্দ্রীয় বাজেট পেশ হতে পারে এক মাস আগে, অর্থাত্ জানুয়ারিতে| বাজেট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম নতুন অর্থবর্ষ শুরুর আগেই যাতে মিটিয়ে ফেলা যায়, এমন চিন্তাভাবনা থেকে এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক| পাশাপাশি আলাদা করে রেল বাজেট পেশ তুলে দেওয়ারও চিন্তাভাবনা করা হয়েছে বলে জানা গিয়েছে| গুডস অ্যান্ড সার্ভিসেস…

Read Full News

কানাডায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ষাট হাজার মানুষকে সরিয়ে নিল প্রশাসন

ওটোয়া, ৪ মে (হি.স.) : কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট মেকমেরির বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ষাট হাজার মানুষকে সরিয়ে নিল প্রশাসন| ৱুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে| এই অগ্নিকাণ্ডে বেশ কিছু বসতবাড়ি পুড়ে গেলেও এখন পর‌্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি| অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ছাই ছড়িয়ে আছে| এছাড়া আগুন…

Read Full News

সার্ভিস রাইফেলের গুলিতে প্রেয়সীকে খুন করে আত্মঘাতী প্রেমিক টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ ভাড়া বাড়িতে ঢুকে প্রেমিকাকে সার্ভিস রাইফেলের গুলিতে ঝাঝরা করলেন প্রেমিক টিএসআর জওয়ান৷ এরপর নিজেই আত্মঘাতী হলেন৷ রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক দশটা নাগাদ শহরতলীর দূর্জয়নগর এলাকায়৷ মৃতার নাম তনুশ্রী কর্মকার, বাড়ি শান্তিরবাজার৷ ঘাতক জওয়ানের নাম মৃণাল দাস৷ সে টিএসআর নয় নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায়…

Read Full News

জাপানে মৃদু ভূমিকম্প, কম্পাঙ্ক ৪.৯

টোকিও, ৭ সেপ্টেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের রাজধানী টোকিও| রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯| ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| জারি করা হয়নি সুনামি সতর্কতা| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ৱুধবার ফের কেঁপে ওঠে জাপানের মাটি| ৪.৯ তীব্রতার ভূকম্পনে আতঙ্ক ছড়ায় রাজধানী টোকিওতে| বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ…

Read Full News

সুখবর, পুত্র সন্তানের জন্ম দিলেন জেনেলিয়া

মুম্বই, ১ জুন (হি.স.): সন্তান সুখ আরও একবার পেলেন রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা| ৱুধবার সকালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিলেন জেনেলিয়া| তাঁদের বড় ছেলে রিয়ানের বয়স এখন দুই| সকাল ৮.৩৩ মিনিট নাগাদ টুইট করে এই সুখবরটি জানান রীতেশ| রিয়ানের বয়ানে সেই টুইটে লেখা হয়, ‘একটু আগেই আই আর বাবা আমাকে ছোট্ট ভাই উপহার দিয়েছে|…

Read Full News

ব্যর্থ প্রেমের জ্বালায় কল্যাণপুরে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২০ আগষ্ট৷৷ ব্যর্থ প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে৷ তার নাম বিপুল ত্রিপুরা৷ বাড়ি কল্যানপুর থানাধীন রজনী সর্দার পাড়া৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ কল্যানপুর থানা এলাকার রজনী সদ্ধার পাড়ার বিক্রমরাজ ত্রিপুরার পুত্র বিপুল ত্রিপুরা প্রতিবেশী এক যুবতীকে ভালবাসত৷ ইতিমধ্যেই অপর এক যুবকের সঙ্গে…

Read Full News

বজ্রপাতে শর্ট সার্কিটে আগুন বিদ্যুৎকর্মীর বাড়িতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ বজ্রপাতের সময় শর্ট সার্কিটে আগুন কল্যানপুরের দ্বারিকাপুরের একটি বাড়িতে৷ এলাকাবাসী ও দমকল বাহিনীর তৎপরতায় ঘনবসতি এলাকাটিতে বড় ধরনের অগ্ণিকান্ডের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে৷ শনিবার বেলা আনুমানিক তিনটা নাগাদ কল্যানপুর এলাকায় প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতও হয়৷ বজ্রপাতের সময় শর্ট সার্কিটে দ্বারিকাপুর গাঁওসভায় পিযোষ দাসের বাড়িতে আগুন ধরে যায়৷ পিযুষবাবু বিদ্যুৎ…

Read Full News

খরা বিপর‌্যস্ত মহারাষ্ট্রে জল পাঠাচ্ছে রেল, রাজস্থান থেকে ৫০ ওয়াগন জল নিয়ে লাতুর রওনা দিল মালবাহী ট্রেন

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : খরায় ব্যাপকভাবে বিপর‌্যস্ত মহারাষ্ট্র| জলকষ্ট কিছুটা কমাতে ৫০টি ট্যাংক ওয়াগন জল নিয়ে খরা বিধ্বস্ত মারাঠওয়াড়ার লাতুরের দিকে রওনা হয়েছে একটি মালবাহী ট্রেন| সোমবার সকালে রাজস্থানের কোটা থেকে রওনা দিয়েছে ট্রেনটি| মালবাহী ট্রেনটির এক একটি ওয়াগনে ৫৪,০০০ লিটার করে জল ধরে বলে জানা গিয়েছে| মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, পুনের মিরজ…

Read Full News

অসমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ মানুষ, ৪,৯০৫ হেক্টর কৃষিজমি, নদীগর্ভে বিলীন কুড়িটি পরিবারের বাড়ি

গুয়াহাটি, ২৬ এপ্রিল, (হি.স.) : অসমে চলমান প্রবল বন্যায় ইতিমধ্যে ছয়টি জেলার প্রায় এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন| তাছাড়া জলস্ফীতির দরুন নদী-ভাঙনের কবলে পড়ে ধুবড়ি জেলায় ব্রহ্মপুত্রের ৱুকে বিলীন হয়ে গেছে কুড়িটি পরিবারের বাড়িঘর ও তিরিশের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান| এ-মুহূর্তে বন্যা কবলিত জেলাগুলির মধ্যে রয়েছে যোরহাট, শিবসাগর, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও এবং কাছাড়| অসম রাজ্য দুর‌্যোগ…

Read Full News