বিজ্ঞাপণ বিতর্কে ধোনির বিরুদ্ধে আনা ফৌজদারি প্রক্রিয়া খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : বিজ্ঞাপণ বিতর্ক থেকে রেহাই পেলেন একদিনের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং dhoniধোনি| মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে আনা ফৌজদারি প্রক্রিয়াই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট | বিজ্ঞাপণে ভগবান বিষ্ণুর বেশে হাতে জুতো নেওয়ায় তার বিরেুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ফৌজদারি মামলা করা হয়| সুপ্রিম কোর্ট সম্পূর্ণ প্রক্রিয়াকেই খারিজ করে দেওয়ায় ওই মামলা থেকেই রেহাই পেলেন ধোনি|
সোমবার বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ একদিনের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া খারিজ করে দিয়েছে| বৈধ আইনি প্রক্রিয়া না মেনে ধোনিকে তলব করে ভুল করেছে কর্নাটকের নিম্ন আদালত, অভিমত শীর্ষ আদালতের বেঞ্চের| তারা বলেছে, আমরা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছি, অভিযুক্তকে সমনের নির্দেশ সহ গোটা ফৌজদারি প্রক্রিয়াই খারিজ করে দেওয়া হল| যে অভিযোগ পেশ হয়েছে, আমরা এই নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তা মাথায় রেখেছি|
ভগবান বিষ্ণুর বেশে জুতো সহ দুহাতে একাধিক জিনিসপত্র ধরে আছেন, একটি ব্যাবসা সংক্রান্ত ম্যাগাজিনের কভার পেজের বিজ্ঞাপনে ধোনির এহেন ছবি ধর্মীয় আবেগে আঘাত করেছে বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন জয়কুমার হিরেমত নামে জনৈক সমাজকর্মী| এর প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ৩৪ অনুচ্ছেদ সহ ২৯৫ ধারায় (যে কোনও ধর্মের অবমাননার উদ্দেশ্যে ধর্মস্থান অপবিত্র করা) ধোনির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য মেট্রপলিটান ম্যাজিস্ট্রেট| এমনকী পরে তাঁকে আদালতে হাজিরার সমনও পাঠান তিনি| এর বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টে যান ধোনি| কিন্তু তাঁর ফৌজদারি প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি মানতে চায়নি হাইকোর্ট| হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) পেশ করেন ধোনি| তার প্রেক্ষিতেই এই রায় দেয় সর্বোচ্চ আদালত|

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top