প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুফতি, সমালোচনা করলেন পাকিস্তানের
নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): ভূস্বর্গের বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| উদ্বিগ্ন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও| শনিবার কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মেহবুবা মুফতি| দীর্ঘক্ষণ উভয়ের মধ্যে কথোপকথন হয়| প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুফতি জানিয়েছেন, `কাশ্মীর উপত্যকায় অশান্তি জারি রাখার চেষ্টা চালিয়েই যাচ্ছে পাকিস্তান|…