বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ আগষ্ট৷৷ বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক ব্যক্তির৷ নিজের ক্ষেতের কাজ সেরে বাড়ী ফেয়ার power lineপথে গাছে পেয়ারা পারতে গেলেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃতু হয় তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকার নীলকমল ভৌমিক (৫৫) নামে এক কৃষকের৷ ঘটনা প্রত্যক্ষ করে তার ছেলেরা ঘটনাস্থল থেকে ১২ টা নাগাদ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ তার মৃত্যুতে পরিবারের লোকজন কন্নায় ভেঙ্গে পরে হাসপাতাল চত্বরে৷ উনার ছেলে জানায় সকালবেলা ধান ক্ষেতের কাজ করতে যায় ফিরে আসার সময় প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে পেয়ারা গাছ থেকে পয়ারা পারতে গেলেই বাড়ীর পাশদিয়ে বিদ্যুতের পরিবাহী তার পেয়ারা গাছের শাখায় লেগে ছিল তা থেকেই এই বিপত্তি ঘটে৷ তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷  এদিনই বেলা ২টা নাগাদ তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতাল থেকে ময়না তদন্তের পর মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top