কংগ্রেস সেবাদলের সাংগঠনকে শক্তিশালী করতে গুচ্ছ কর্মসূচী

Sevadalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাদলের মুখ্য সংগঠক নিত্য গোপাল রুদ্র পালের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা ও সর্বভারতীয় কংগ্রেস সেবাদলের সংগঠকতথা উত্তর পূর্বাঞ্চলীয় সেবা দলের দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক পি এণ্ড গুরু৷ আগামী জুন মাস  এর মধ্যে প্রত্যেকটি সাংগঠনিক ব্লকে একদিনের ওয়ার্কসপ, জুলাই মাসের মধ্যে সাংগঠনিক জিলা ভিত্তিক দুই দিনের সাংগঠনিক ওয়ার্কসপ এবং আগামী আগষ্ট মাস  এর মধ্যে রাজ্য ভিত্তিক প্রশিক্ষন শিবির ৫ দিনের জন্য অনুষ্ঠিত হবে৷ প্রদেশ কংগ্রেস আহত আগামী ৩০ মে  থেকে পর্যায়ক্রমে প্রাশসনিক জেলায় চিট ফান্ডের আমানকারীদের টাকা ফেরৎ পাওয়ার দাবীতে জেলা শাসকদের অফিসে ধর্র্নয় কংগ্রেস সেবাদল সর্বতোভাবে প্রদেশ কংগ্রেসের উক্ত কর্মসূচীকে বাস্তবায়নের জন্য অংশ গ্রহন করবে৷ সভার সর্বসম্মতিক্রমে কিছু কিছু সাংগঠনিক জেলায় সেবাদলের ব্লক ও জেলা স্তরে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top