মহারাষ্ট্রে দুই মেয়েসহ মা-স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ এক ব্যক্তির

পুনে, ১১ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে মা, স্ত্রী ও দুই মেয়েকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করল এক ব্যক্তি। রবিবার Murderভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মহারাষ্ট্রের সাংলি জেলায়।পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক সমস্যার জন্যই চারজনকে খুন করেছে ভরত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জাট পুলিশ স্টেশনের আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ভরত ইরকার ফার্মে নিয়ে গিয়ে ওই চারজনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। মৃতরা হলেন সুশীলা ইরকার (৬০), সিন্ধুবাই ইরকার (৪০) ও রুপালি ইরকার (১৯) ও রানি ইরকার। পরে সে পুলিশের কাছে আত্মসমর্পণও করে।
তবে, ভরতের দুই ছেলে আত্মীয়ের বাড়িতে থাকায় তাদের কোনও ক্ষতি হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক সমস্যার জন্যই চারজনকে খুন করেছে ভরত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top