ভারতের যোগ্য জবাবে ধ্বংস ৪টি ঘাঁটি, হত ২২ পাক সেনা

জম্মু, ৩০ অক্টোবর (হি.স.) : ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদের ঘটনায় পাকিস্তানকে যোগ্য জবাব ।দীপাবলিতে তাদের চারটি সেনা ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা। শনিবার রাতে নিয়ন্ত্রণ রেখার কাছে আর এস পুরা, সাম্বা এবং হীরানগর সেক্টরে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দু’পক্ষের মধ্যে গোলা গুলি চলাকালীন, কেরান সেক্টরে পাক সেনার চারটি ঘাঁটি উড়িয়ে দেয় জওয়ানরা। তাতে প্রায় ২২ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর।

শনিবার সকাল থেকেই কাঠুয়া এবং আর এস পুরা সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে তারা। তাতে এক জওয়ানের মৃত্যু হয়। উরি হামলার জবাবে গত মাসে পাক অধিকৃত কাশ্মীরে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। তারপর থেকেই নিয়ন্ত্রণ রেখায় বারবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। গত এক মাসে পাক সেনার গুলিতে ৪ জওয়ান ও ৫ ভারতীয়র মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৪জন।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধেয় মাছিল সেক্টরে পাহারারত ১৭ শিখ ব্যাটেলিয়নের জওয়ান মনদীপ সিং পাক জঙ্গি ও সেনাদের গুলিতে শহিদ হন। তারপর পাক সেনার কভারিং ফায়ারের সাহায্যে তাঁর অঙ্গচ্ছেদ করে ওপারে পালায় জঙ্গিরা। এই অঙ্গচ্ছেদের পিছনে সম্ভবত হাত হয়েছে জইশ ই মহম্মদ জঙ্গিদের। গোয়েন্দারা মনে করছেন, পাক সেনার সাহায্যে জৈশ জঙ্গিরা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top