ব্রেক্সিটের জের, কমেই চলেছে পাউন্ডের দাম

POUNDলন্ডন, ৭ জুলাই (হি.স.) : ব্রেক্সিটের কারণে এশিয়ার বাজারে বিভিন্ন ব্রিটিশ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি তাদের মূলধন তুলে নেওয়ায় পাউন্ডের দাম কমে গেছে| গত তিন দশকে এই দর সর্বনিম্ন| পাশাপাশি জাপানি ইয়েন ডলারের বিপরীতে উঠে এসেছে | ১৯৮৫ সালের পর পাউন্ডের দরের এত বড় পতন আর হয়নি বলে জানিয়েছে মুদ্রাবাজার। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় এ প্রভাব ব্রিটিশ অর্থনীতিতে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের|
২৪ জুন ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, এক কোটি ৭৪ লাখ ১০ হাজার ভোটার ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন। অপরদিকে ‘ব্রেক্সিট’ বলে অভিহিত ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়া ক্যাম্পেইনের বিপক্ষে ভোট দেন ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ভোটার।ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা জোরালো হওয়ার পর ২৩ জুন রাত থেকেই দাম পড়তে শুরু করে ব্রিটিশ পাউন্ডের। সেই ধারা এখনও অব্যাহত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top