ব্রহ্মাছড়ায় গণতান্ত্রিক নারী সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল৷৷ অনুষ্ঠিত হল  সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির এক দিবসীয় ব্রহ্মাছড়া গকুল নগর অঞ্চল সম্মেলন,  সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব কিরণ মালা দেববর্মা, গায়েত্রী দত্ত imagesবিধায়িকা গৌরী দাস, গণ আন্দোলনের নেতৃত্ব স্বস্তি দেববর্মা, হিমান রায় সহ অনেকে৷  শনিবার দুপুর ১২ ঘটিকায়  গামাই বাড়ি  কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন৷ সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলন৷ সম্মেলনে অঞ্চল এলাকার কুড়িটি ইউনিট  কমিটি থেকে ১৩২ জন মহিলা প্রতিনিধি উপস্থিত হয়৷ সম্মেলনে সম্পাদিকা বিগত বছরের  সম্পাদিকীয় প্রতিবেদন পাঠ করেন৷  কুড়িটি ইউনিট   কমিটি থেকেই প্রতিনিধিরা প্রতিবেদনের উপর গঠনমূলক আলোচনা করে৷ সম্মেলন শেষে পুরাতন কমিটি ভেঙ্গে নতুন অঞ্চল কমিটি গঠন করা হয়৷ আলোচনা করতে গিয়ে সংগঠনের রাজ্য নেতৃত্ব কিরণ মালা দেববর্মা বলেন,  বর্তমান পরিস্থিতি সহ বর্তমান ভারতে নারীদের অবস্থান সম্পর্কে বিশদ বর্ণনা করেন৷ এবং আগামীদিনে নারী সংগঠনকে শক্তিশালী করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার পরিকল্পনা নেওয়া হয় সংগঠনের সম্মেলন থেকে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top