বিজয় মালিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চায় ইন্টারপোল : ইডি

নয়াদিল্লি,  ৫ জুন (হি.স.):  বিজয় মালিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চায় ইন্টারপোল।এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির তরফে জানানো হয় । বিজয় মালিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন খারিজ করেনি ইন্টারপোল। চেয়েছে কিছু ব্যখ্যা, বিশদ তথ্য। ৯ হাজার কোটি টাকার ঋণ অনাদায়ী মামলায় গত ১২ মে ইন্টারপোলের কাছে মালিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেই আর্জি খারিজ করা হয়েছে বলে খবর আসে। বলা হয়, মালিয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পোক্ত প্রমাণ দিতে পারেনি তারা। এর আগেও মালিয়ার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আর্জি জানিয়েছিল ইডি। কিন্তু কিছু পদ্ধতিগত ত্রুটি থাকায় সেবার খালি হাতেই ফিরতে হয়েছিল তাদের। তাই ইডি অস্বীকার করলেও, মালিয়ার বিরুদ্ধে গোলমেলে আর্থিক কারবারের অভিযোগ আদৌ টিকবে কিনা তা নিয়ে ধন্দ ছিল বহুদিন ধরেই। কারণ গত বছরের ২৯ জুলাই মালিয়ার বিরুদ্ধে ‘প্রতারণার সন্দেহে’ মামলা রুজু করার পর থেকে আজ পর্যন্ত একটিও লেনদেন মেলেনি যাতে প্রমাণ করা যায় যে, মালিয়া অন্যায়ভাবে অর্থ অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন। মালিয়ার বিরুদ্ধে ইডি ইচ্ছাকৃত ঋণখেলাপ, কর ফাঁকি, ঋণের অর্থ বিদেশে সরিয়ে সম্পত্তি কেনা ইত্যাদি অভিযোগ আনলেও, নীরব সি বি আই। সব লেনদেন খতিয়ে দেখতে সরকারের কাছে আরও সময়ে চেয়ে নেয় তারা।-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top