ফ্রান্সের শিল্পাঞ্চলে তিনটি বিস্ফোরণ, নিয়ন্ত্রণে পরিস্থিতি

প্যারিস, ৩ এপ্রিল (হি.স.) : ফ্রান্সে বিস্ফোরণ । রবিবাসরীয় সকালে তিনটি বিস্ফোরণে কেঁপে উঠল বিশাল শিল্পাঞ্চল। ফ্রান্সের ব্যাসেন্স শহরের দক্ষিণ-পশ্চিমের বর্দো শিল্পাঞ্চলে ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৬টা বেজে ৪০মিনিট নাগাদ। বিভিন্ন রাসায়নিক ও দাহ্য পদার্থে ঠাসা শিল্পাঞ্চলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পরে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে ৮৫টি দমকলকর্মী সহ দমকলের ১১টি ইঞ্জিন। যদিও এখনও বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি। উক্ত ঘটনায় দু’জন দমকলকর্মী জখম হয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ব্যাসেন্স শহরের মেয়র জাঁ-পিয়ের তুরঁ। উক্ত ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনও যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top