পেটে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সঙ্গীত পরিচালক অনু মালিক

মুম্বই, ২৯ মে (হি.স.) : হাসপাতালে ভর্তি বিখ্যাত সঙ্গীত পরিচালক অনু মালিক। তিনি যকৃতের রোগে ভুগছেন। তবে এই মুহূর্তে অনুর শারীরিক অবস্থা খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ক্রমশ তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। অনুকে আগামী বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হতে পারে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে অনুর। গত শুক্রবার রাতে পেটে অসহ্য ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়েছিল তাঁকে। সেই রাতেই তাঁর অস্ত্রোপচারও করা হয়।  ১৯৭৭ সালে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলেন অনু। ৩৫০-টিরও বেশি ফিল্মে সুরকার হিসাবে দেখা গিয়েছে তাঁকে।-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top