দীপাবলি পালন রাষ্ট্রসংঘের, আলোয় সাজল নিউ ইয়র্কের সদর দফতর

নিউ ইয়র্কের, ৩০ অক্টোবর (হি.স.): দীপাবলি পালন রাষ্ট্রসংঘের। দীপাবলিতে আলোয় সাজল রাষ্ট্রসংঘ। নিউ ইয়র্কের সদর দফতরে ফুটে উঠল ‘শুভ দীপাবলি’ বার্তা। সঙ্গে প্রদীপের ছবি। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর প্রস্তাব পাস হওয়ার পর, এই প্রথম দীপাবলি পালন করছে রাষ্ট্রসংঘ। টুইটারে নিজের খুশি  প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। আলোকসজ্জার ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ দীপাবলি। এই প্রথম আলোর উৎসব পালন করছে রাষ্ট্রসংঘ।’ এজন্য রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি পিটার থমসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। থমসন নিজেও টুইট করে দীপাবলীর শুভেচ্ছা জানান। ২০১৪ সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘেের সাধারণ অধিবেশনে দীপাবলি পালনের প্রস্তাব পাশ হয়। এ বছর থেকে দীপাবলিতে ঐচ্ছিক ছুটির ঘোষণা হয়েছে।-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top