তামিলনাড়ুতে বন্ধ হচ্ছে সরকার চালিত ৫০০টি খুচরো মদের দোকান

চেন্নাই, ১৯ জুন (হি.স.) : নির্বাচনি প্রতিশ্রুতি পালন করতে আজ রবিবার থেকে তামিলনাড়ুতে বন্ধ হচ্ছে সরকার চালিত ৫০০টি খুচরো মদের দোকান। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের এমডি কিরলোস কুমারের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশিকায় এই কথা জানানো হয়েছে। তবে কোন কোন দোকান বন্ধ হতে চলেছে সেবিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে।ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সরকারি দোকানগুলিতে নিযুক্ত কর্মচারীদের অন্যত্র বদলির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। এবং সেই সব কর্মচারিদের সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন শূন্যস্থানে নিযুক্ত করা হবে। ২০১৬ নির্বাচনের আগে জয়ললিতা জানিয়েছিলেন, সরকারি চালিত মদের দোকানগুলি বন্ধ করা হবে। সেকারণেই এগুলি বন্ধ করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে যে দোকানগুলি বন্ধ করা হবে না, সেগুলি সকাল ১০টার পরিবর্তে বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top