ওয়াঘা সীমান্ত ব্যবহার করতে না দিলে ট্রানজিট রুট বন্ধ হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি আফগানিস্তানের

কাবুল, ১১ সেপ্টেম্বর (হি.স.) : ওয়াঘা সীমান্ত ব্যবহার করতে না দিলে মধ্য এশিয়ার সঙ্গে পাকিস্তানের ট্রানজিট রুট বন্ধ করার afganistan-flagহুঁশিয়ারি দিল আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত ব্রিটেনের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি।
তিনি বলেছেন, পাকিস্তান যদি আফগান ব্যবসায়ীদের ওয়াঘা সীমান্ত ব্যবহারের অনুমতি না দেয়, তাহলে মধ্য এশিয়া বা অন্যান্য দেশগুলিতে রফতানির জন্য আফগানিস্তানের ট্রানজিট রুটগুলি ব্যবহারের সুযোগ পাকিস্তানকে দেওয়া হবে না।
আফগান সূত্রের খবর, আফগানিস্তানে পণ্য, বিশেষ করে, তাজা ফল ওয়াঘায় আটকে যায়। সেগুলি সরাসরি আটারিতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ওয়াঘায় ওই পণ্য গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে তুলে আটারিতে নিয়ে যেতে হয়। ফলে পরিবহণ খরচ বাড়ার পাশাপাশি বহু ফল নষ্টও হয়ে যায়।
যা নিয়ে ঘানি তাঁর বিবৃতিতে বলেন, পাকিস্তান সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলি আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বাধা তৈরি করছে, এমন সমস্ত সমস্যা দূর করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top