এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে হুইলচেয়ারে করে ওঠা বৃদ্ধাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ

নয়াদিল্লি, ১৫ মে (হি.স) : বৃদ্ধাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে । হুইলচেয়ারে করে বিমানে ওঠা এক বৃদ্ধাকে অতিরিক্ত যাত্রী হওয়ার কারণ দেখিয়ে জোর করে নামিয়ে দেওয়ার হয়েছে বলে অভিযোগ করেন ওই বৃদ্ধার মেয়ে ।
৭০ বছর বয়সি ওই বৃদ্ধার মেয়ে ট্যুইট করে বলেছেন, তাঁর মা নিউ ইয়র্কগামী বিমানে বৈধ টিকিট নিয়ে চড়েন। অসুস্থতার কারণে তিনি হুইল চেয়ারে করে বিমানে ওঠেন। কিন্তু তাঁকে সেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এর কারণ হিসেবে বলা হয়, বিমানে অতিরিক্ত বুকিং হয়ে গিয়েছে। এত যাত্রী নিয়ে যাওয়া সম্ভব নয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অন্য একটি বিমানে তাঁকে তুলে দেওয়া হয়।তবে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, দুর্ঘটনা এড়ানোর জন্যই অতিরিক্ত যাত্রী নিয়ে যায়নি বিমানটি। ওই বৃদ্ধাকে দিল্লি-লন্ডন বিমানে তুলে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top