অসমের বিধায়ককে মোটা অঙ্কের টাকা দাবি করে এসএমএস, অন্যথায় প্রাণনাশের হুমকি

করিমগঞ্জ (অসম), ২৫ আগস্ট, (হি.স.) : করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ৫০ লক্ষ টাকা দাবি করে এমএসএস SMSবার্তা পাঠিয়েছে বরাক লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) নামের একটি অখ্যাত স্বঘোষিত জঙ্গি সংগঠন। দাবি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে টাকাগুলি না-পেলে বিধায়ককে খতম করারও হুমকি দেওয়া হয়েছে এই এসএমএসে। কেবল তা-ই নয়, এই এসএমএস-এর অন্যথা হলে বোমা মেরে গোটা করিমগঞ্জকে উড়িয়ে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে বিএলএফ। ঘটনা সম্পর্কে করিমগঞ্জ সদর থানায় একটি এফআইআর দাখিল করার পাশাপাশি গোটা বিষয়টি পুলিশ সুপার প্রদীপরঞ্জন করকে জানিয়েছেন বিধায়ক দে পুরকায়স্থ।
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই এমএসএস বার্তার তথ্য দিতে গিয়ে জানিয়েছেন, +৯১ ৯১৩২৪৪৫২১৪ নম্বর মোবাইল ফোন থেকে তাঁর মোবাইলে প্রেরিত উল্লিখিত হুমকি-বার্তাটি ইংরেজি ভাষায় লেখা।
এদিকে, দুষ্কৃতীদের খুব শীঘ্রই আটক করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার প্রদীপরঞ্জন কর। তিনি জানান, এর আগেও অনুরূপভাবে রাজ্যের তদানীন্তন মন্ত্রী গৌতম রায়, সিদ্দেক আহমদ এবং বিধায়ক জামালউদ্দিন আহমদের কাছেও মোচা অঙ্কের দাবি করে এসএমএস-বার্তা পাঠিয়েছিল সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top