কাতারের শিল্পপতিদের ভারতে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দোহা, ৫ জুন (হি.স.): ভারত ব্যবসার প্রভূত সুযোগ রয়েছে৷ ভারতে বিনিয়োগ করে এই সুযোগ আপনারা কাজে লাগান৷ কাতারে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে এই ভাষাতেই তাঁদের ভারতে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কাতারের শিল্পপতিদের তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাচ্ছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ, রেলওয়ে ও সৌরশক্তির মত ক্ষেত্রে বিনিয়োগের সুবর্ণ…