দূরদর্শনে সাংবাদিক নিয়োগে কেলেংকারী, খড়গ ঝুলছে কলঙ্কিত এস পি মন্ডলের উপর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রে সাংবাদিক নিয়োগে কেলেঙ্কারীর মধ্যমণি শঙ্কর প্রসাদ মন্ডলের উপর খড়গ ঝুলছে৷ কেলেংকারী সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীন প্রসার ভারতীর প্রধান কার্য্যালয়ে পৌঁছে গিয়েছে৷ বিভাগীয় স্তরে চলছে তদন্ত৷ যেকোন সময় শঙ্করবাবুর ঘাড়ে কোপ পড়তে পারে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ সেই সঙ্গে আগরতলা দূরদর্শন কেন্দ্রে…