পাথারকান্দিতে নিহত চড়িলামের লরি চালক আমতলীতে ম্যাক্সের ধাক্কায় খতম অটো যাত্রী
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, চুড়াইবাড়ি, আগরতলা,২০ আগষ্ট৷৷ পাথারকান্দি জাতীয় সড়কের উপর গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা এলাকায় আড়লিয়া গ্রামের এক যুবকের৷ মৃত চালকের নাম সাহানাল আলী (২৭) বাড়ি চড়িলাম এলাকায় আড়ালিয়া গ্রামের৷ পিতা মরন আলি৷ মৃত ব্যক্তি নিজেই লড়ি চালক৷ আসামের পাথারকান্দি ও হাইলাকান্দি রাস্তার মাঝ পথে খাঁদে ১২ চাকার লরি বাঁকা হয়ে…