ঈদ-উল-জোহা উপলক্ষে রাজ্যে বিভিন্ন মসজিদে বিশেষ প্রার্থনা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, কৈলাসহর, চড়িলাম, ১৩ সেপ্ঢেম্বর৷৷ ঈদ-উল-জোহা উপলক্ষে রাজ্যের মুসলীম অংশের জনগণের মধ্যে উৎসবের আমেজ৷ মঙ্গলবার রাজ্যের বিভিন্ন মসজিদে হয়েছে ঈদের নামাজ ও বিশেষ প্রার্থনা৷ এদিন রাজধানী আগরতলা শহরের গেঁদু মিয়ার মসজিদ, চন্দ্রপুর মসজিদ সহ বিভিন্ন মসজিদে নামাজ আদায় করা হয়৷ সেই সঙ্গে শান্তির কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়েছে৷ এদিকে, কৈলাসহর মহকুমার টিলাবাজার, বাবুরবাজার,…