Headlines

শিক্ষিকার নির্মম প্রহারে ছাত্রী আহত, হিন্দি সুকলে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ শিক্ষিকার প্রহারে পঞ্চম শ্রেণীর ছাত্রীর আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার আগরতলায় হিন্দি সুকলে অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ অভিযুক্ত শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীদিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অভিভাবকদের তরফে৷ জানা গেছে, হিন্দি হায়ার সেকেন্ডারি সুকলের শিক্ষিকা এলিজাবেথ জমাতিয়া পঞ্চম…

Read Full News

নয় বছর পর আজ আন্তঃরাজ্য পর্ষদের বৈঠক দিল্লীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ নয় বছর পর আন্তঃরাজ্য পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে৷ শনিবার নয়াদিল্লীতে এই বৈঠক হবে৷ বৈঠকে যোগ দিতে শুক্রবারই দিল্লী গিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে আন্তঃরাজ্য পর্ষদের একাদশ বৈঠক অনুষ্ঠিত হবে৷ দশম বৈঠকটি ২০০৬ এর নয় ডিসেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছিল৷ আগামীকালের এই বৈঠকে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র…

Read Full News

পাচার বাণিজ্য নিয়ে কলমচৌড়ায় এক যুবককে দফায় দফায় অপহরণ ও হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ সেপ্ঢেম্বর৷৷ চারিদিকে যখন খুশীর ঈদের আনন্দ বইছে অপরদিকে, কলসীমুড়া নিবাসী চদু মিঞার ছেলে এরশাদ মিঞাকে বিকাল ৩৩০ মিনিটে অপহরন করে নিয়ে গেছে৷ এই খবর এলাকায় চাউর হতেই যেন আকাশ থেকে বাজ ভেঙ্গে পড়েছে৷ গোটা পরিবারে বিষাদের ছায়া কসলীমুড়ায় এরশাদ মিঞার অপহরন ঘিরে৷ তাদের আত্মীয় স্বজন দৌড়ঝাপ শুরু করে৷ তার মা কলমচৌড়া…

Read Full News

মেধার ভিত্তিতে চাকুরী, কেন্দ্রের সিদ্ধান্ত মানতে রাজ্য সরকার বাধ্য নয়, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ মেধার ভিত্তিতেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে রাজ্য সরকার বাধ্য নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী৷ রাজ্যের নির্দিষ্ট নিয়োগ নীতি রয়েছে৷ তাতে মেধা এবং সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগের বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে৷ মঙ্গলবার মন্ত্রিসভায় সাধারণ প্রশাসনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের নীতিমালায় সামান্য…

Read Full News

ভারত কখনও অন্য দেশকে আক্রমণ করেনি, প্রবাসীদের অনুষ্ঠানে পাকিস্তানকে খোঁচা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : ভারত কখনও অন্য দেশকে আক্রমণ করেনি বা অন্যের জমি দখল করেনি। ভারত অন্য দেশের জমির জন্য লালায়িত নয়। রবিবার দিল্লিতে ‘প্রবাসী ভারতীয় কেন্দ্র’–এর উদ্বোধন অনুষ্ঠানে নাম না করে পাকিস্তানকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উরিতে সেনা ঘাঁটিতে হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখা…

Read Full News

নিজের দেশে জঙ্গি মোকাবিলায় পাকিস্তানকে আরও তত্পর হতে হবে : কেরি

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): হক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই-তৈবার মতো গোষ্ঠীগুলির  শুধু ভারত-পাকিস্তান সম্পর্ককেই খারাপ করছে না, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা কায়েম করায় মার্কিন  প্রয়াসেরও ক্ষতি করছে|  এই জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে পাকিস্তানকে | বুধবার একথা বলেন মার্কিন বিদেশসচিব জন কেরি| এদিন আইআইটি, দিল্লির এক সভায় পাকিস্তানকে নিজেদের মাটিতে বেড়ে ওঠা জঙ্গি…

Read Full News

ইতালির ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জনে

রোম, ২৮ আগস্ট (হি.স.) : মধ্য ইতালির পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে| সিভিল প্রোটেকশন এজেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে| নিহতদের মধ্যে আমেত্রিক নগরীতেই ২৩০ জন| আরকোয়াটোয় ৪৯ জন এবং আকুমলিতে ১১ জন রয়েছে| সংস্থাটি জানায়, ২৩৮ জনকে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে| রোমানিয়ার…

Read Full News

চাহিদার তুলনায় পেট্রোল কম আসছে, প্রতিবাদ বিক্ষোভে উত্তপ্ত রামচন্দ্রঘাট

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১ আগস্ট৷৷ খোয়াই শহরে অনবদ্য পেট্রোল পাম্পে শান্তিপূর্ণভাবে পেট্রোল বন্টন চলে সোমবার৷ উল্টোদিকে কিন্তু পেট্রোলের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে রামচন্দ্রঘাট এলাক৷ সোমবার সাত সকালেই খোয়াইয়ের রামচন্দ্রঘাট দেবনাথ পেট্রোল পাম্পে প্রত্যেক মোটর বাইকে একশ টাকার পেট্রোল বন্টনকে কেন্দ্র করে পরিস্থিতি উতপ্ত হয়ে উঠে৷ কারন চাহিদা অনুযায়ী পেট্রোল আসেনি খোয়াইয়ের দুটো পেট্রোল পাম্পে৷ বিশেষ…

Read Full News

খরা বিপর‌্যস্ত মহারাষ্ট্রে জল পাঠাচ্ছে রেল, রাজস্থান থেকে ৫০ ওয়াগন জল নিয়ে লাতুর রওনা দিল মালবাহী ট্রেন

মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : খরায় ব্যাপকভাবে বিপর‌্যস্ত মহারাষ্ট্র| জলকষ্ট কিছুটা কমাতে ৫০টি ট্যাংক ওয়াগন জল নিয়ে খরা বিধ্বস্ত মারাঠওয়াড়ার লাতুরের দিকে রওনা হয়েছে একটি মালবাহী ট্রেন| সোমবার সকালে রাজস্থানের কোটা থেকে রওনা দিয়েছে ট্রেনটি| মালবাহী ট্রেনটির এক একটি ওয়াগনে ৫৪,০০০ লিটার করে জল ধরে বলে জানা গিয়েছে| মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, পুনের মিরজ…

Read Full News

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করে মার খেলেন বাবা

জঙ্গিপুর, ৩১ আগস্ট (হি.স.) : সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় মার খেলেন বাব| মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে | অভিযোগ, প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও প্রতিবাদী বাবাকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই| বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সুতির ইন্দ্রনগর গ্রামের কাছে| ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ| জানা গেছে, ভারত সেবাশ্রমে…

Read Full News