পাশের হার কমল দ্বাদশেও, গণিতে গণহারে ফেল, কারিগরি শিক্ষার সুযোগ প্রশ্ণের মুখে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রাজ্যের শিক্ষা ক্ষেত্রের দৈন্যদশার চিত্র উচ্চ মাধ্যমিকের ফলাফলে আরও মারাত্মক আকারে ফুটে উঠেছে৷ এবছর পর্ষদ পরিচালিত মাধ্যমিকে পাশের হার কমার পর উচ্চ মাধ্যমিকেও পাশের হার কমেছে৷ ২১ হাজার ১৪১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৫ হাজার ৮৭৮ জন পাশ করেছে৷ পাশের হার ৭৫.১১ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৮১.০৭ শতাংশ৷…