রামঠাকুর কলেজে ফের দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ ফের শহরতলীর রামঠাকুর কলেজে এসএফআই এবং ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ৷ মঙ্গলবারও ছাত্র পরিষদের সমর্থকরা কলেজে সদস্যপদ সংগ্রহ করতে গেলে প্রতিরোধ গড়ে তোলে এসএফআই৷ পুলিশ এবং টিএসআর জওয়ানদের সামনেই হামলা চালানো হয়েছে ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের উপর৷ এনিয়ে কলেজে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া…