Headlines

ইশরাত জাহানের হত্যা মামলায় মুক্তি চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন গুজরাত পুলিশের

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : ইশরাত জাহানের হত্যা নিয়ে গুজরাতের একাধিক পুলিশের বিরুদ্ধে মামলা করেছিল সিবিআই| অভিযোগ, ২০০৪ সালে ভুয়ো এনকাউন্টারে ইশরাত জাহানকে হত্যা করে গুজরাত পুলিশ| মুম্বই হামলায় অভিযুক্ত ডেভিড হেডলির বয়ানকে হাতিয়ার করে সেই মামলা থেকে মুক্তি চেয়ে এবার সুপ্রিমকোর্টে আবেদন করল গুজরাত পুলিশ| গুজরাত পুলিশের করা আবেদন গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত|…

Read Full News

সাসপেন্ডেড আইপিএস জয়দ্বীপ নায়েক গ্রেপ্তার ইউপিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ সাসপেন্ডেড আইপিএস অফিসার জয়দ্বীপ নায়েককে ওড়িশার ভিজিলেন্স টিম উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করেছে শনিবার৷ অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত আইপিএস অফিসার জয়দ্বীপ নায়েক গত কয়েকদিন ধরে পলাতক ছিলেন৷ অবশেষে শনিবার তাঁকে জালে তোলতে পেড়েছে ওড়িশার ভিজিল্যান্স টিম৷ সূত্র অনুসারে জানা গিয়েছে, গাজিয়াবাদ সিজেএম আদালতে ট্রানজিট রিমান্ডের জন্য তাঁকে সোপর্দ করা…

Read Full News

অসমে দুর্বৃত্তের হাতে খুন ধর্ষিতা মা-কন্যা, জখম আরেক মেয়ে হাসপাতালে

মরিগাঁও (অসম), ১১ সেপ্টেম্বর, (হি.স.) : এক লোমহর্ষক হত্যাকাণ্ডের সাক্ষী হল মরিগাঁও জেলা। কতিপয় দুর্বৃত্তের হাতুড়ির ঘায়ে নিহত হয়েছেন ধর্ষিতা মা ও মেয়ে। আরেক গুরুতর জখম ধর্ষিতা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। খবরে প্রকাশ, গতকাল রাতে মরিগাঁওয়ের বেসাপাতি গ্রামের জনৈক মহিলার বাড়িতে হানা দেয় কতিপয় নরপিশাচ। প্রথমে তারা গৃহকর্ত্রী-সহ তার দুই কন্যাকে ধর্ষণ করে।…

Read Full News

বনমালীপুরে ইঞ্জিনিয়ারীংয়ের ছাত্র ও ৭৯ টিলায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ বুধবার সকালে ভাড়া বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে ঐ ছাত্রের নাম ইষ্টিয়ন দেববর্মা৷ মানসিক অবসাদেই ইষ্টিয়ন আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার বাবা স্বপন দেববর্মা জানিয়েছেন৷ জানা গেছে, বনমালীপুর ভলকান ক্লাব সংলগ্ণ ভাড়া বাড়ি থেকে এনআইটিতে পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্র ইষ্টিয়ন…

Read Full News

জি বি বাজারে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ জিবি বাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুর নাগাদ প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ উদ্ধার করা নেশা সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় মদ ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ৷ পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, এসডিপিও শুভেন্দু দাস…

Read Full News

স্বাভাবিক হচ্ছে পেট্রোল-ডিজেল সংকট, জোড়-বিজোড় ফর্মূলা তুলে নেওয়া হতে পারে শীঘ্রই, রেশনিং জারি রাখতে চাইছে শঙ্কিত প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ দুয়েক দিনের মধ্যে পেট্রোল সংগ্রহে জোড়-বিজোড় ফর্মূলা তুলে দেওয়া হতে পারে৷ সূত্র অনুসারে জানা গেছে, এখনই জোড়-বিজোড় ফর্মূলা তুলে দেওয়া ঠিক হবে কিনা সে বিষয়ে দপ্তর চুলচেরা বিশ্লেষণ করছে৷ পেট্রোলের মজুত এবং সরবরাহ ব্যবস্থাটি খতিয়ে দেখা হচ্ছে৷ ইতিমধ্যে রো-রো র্যাকে করে জ্বালানি তেল রাজ্যে এসেছে৷ আরো তেল রো-রো র্যাকে করে…

Read Full News

বিভিন্ন স্থানে নজরুল জয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২৫ মে৷৷ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সাথে আজ রাজ্য জুড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস পালন করা হয়৷ এ উপলক্ষে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে আজ সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয় শ্রদ্ধাঞ্জলী ও সাংসৃকতিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক৷…

Read Full News

কচুছড়ায় ১৫০ জন কংগ্রেস ছেড়ে যোগ দিলেন বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ পশ্চিমবঙ্গে কংগ্রেস -সিপিএম আঁতাতের ফলে ত্রিপুরায় দল ভাঙা গড়া অব্যাহত রয়েছে৷ কংগ্রেস দলে ধবস নামতে শুরু করেছে৷ উত্তর কচুছড়ায় কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ ১৫০ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন৷বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে ধরে দলে বরণ করে নেন৷ কচুছড়া থানাধীন উত্তর কচুছড়ায় কংগ্রেস দল…

Read Full News

মাধ্যমিকের রিভিউ উচ্চ মাধ্যমিকের সাল্পিমেন্টারির ফলাফল কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন সমস্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রধান এবং ছাত্রছাত্রীদের জানানো হয়েছে যে, ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং উচ্চমাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল ০৮-০৮-২০১৬ প্রকাশিত হবে৷ বিদ্যালয় প্রধান শিক্ষক নিজে অথবা তাঁর প্রতিনিধির মাধ্যমে ঐদিন সকাল ১১টা থেকে ৪ টার মধ্যে পর্ষদের দপ্তর থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন৷…

Read Full News

রান্নার গ্যাসের জন্য মাতাবাড়ীতে সড়ক অবরোধ ক্ষুব্ধ ভোক্তাদের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ জুলাই৷৷ রান্নার গ্যাসের দাবীতে রাস্তা অবরোধ মাতাবাড়ীতে৷ সাত সকালে ঘুম থেকে উঠে মহিলারা বাড়িঘরের কাজ বন্ধ রেখে ছুটে যায় রান্নার গ্যাসের জন্য৷ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও যখন গ্যাস পাওয়া যায়না তখন ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে যায়৷ এরই প্রতিবাদে সোমবার সকাল সাড়ে আটটা থেকে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের মাতাবাড়ী বটগাছের…

Read Full News