শ্রমিক বিরোধী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান সিট্যু নেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ খয়েরপুরে আনুষ্ঠানিক ভাবে দ্বারোদঘাটন করা হল সিআইটিইউর অফিস৷ নবনির্মিত সিআইটিইউর অফিসের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর৷ উদ্বোধনী অনুষ্ঠানে সিআইটিইউর কার্যকরী সভাপতি পিযুষ নাগ সহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ দ্বারোদঘাটন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ তথা সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, দীর্ঘদিন ধরেই খয়েরপুরে সিট্যুর একটি…