বন্যায় শোচনীয় অবস্থা বিহারের, মৃত বেড়ে ৩৭
পাটনা ও লখনউ, ২৬ আগস্ট (হি.স.): বন্যায় বিপর্যস্ত বিহারে মৃতু্য হল আরও ৮ জনের| এ পর্যন্ত বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭| মৃতের সংখ্যা সব থেকে বেশি ভোজপুর জেলায়| সেখানে বন্যায় মৃতু্য হয়েছে ১২ জনের| প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যায় বিপর্যস্ত রাজ্যের ১২টি জেলা হল বক্সার, ভোজপুর, পাটনা, বৈশালী, সরন, বেগুসরাই, সমস্তিপুর, লখীসরাই, খাগারিয়া,…