সিয়াচেনে তুষারধসে চাপা পড়া দশ জওয়ান মৃত ঃ সেনা
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারী৷৷ সিয়াচেনে তুষার ধবসে চাপা পড়ে দশ জওয়ানের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছে ভারতীয় সেনাবাহিনী৷ উল্লেখ্য, গতকাল ভোরে জম্মু ও কাশ্মীরের সিয়াচেনের হিমবাহে প্রবল তুষার ধবসের কবলে পড়েন এক জুনিয়র কমিশন অফিসার সহ সেনাবাহিনীর দশ জওয়ান৷ সমুদ্রতল থেকে প্রায় ১৯ হাজার ফুট উচ্চতায় ঐ ভয়ংকর তুষার ধবসে বরফের মধ্যে চাপা পড়ে যান মাদ্রাজ…