মেয়েকে অপহরণের হাত থেকে বাঁচাতে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ বাবা
মুজ়ফ্ফরপুর, ২৮ আগস্ট (হি.স.) : মেয়েকে অপহরণের হাত থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তি| ঘটনাটি ঘটেছে বিহারের মজ়ফ্ফরপুরের গায়ঘাটের লাদি গ্রামে| আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে মেয়েকে রেখে ঘাস কাটতে গিয়েছিলেন বাবা| সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর ১৪ বছরের মেয়েকে অপহরণের চেষ্টা করে|…