গঙ্গানগর ও মুঙ্গিয়াকামীতে ম্যালেরিয়ার থাবা , বাড়ছে মৃতের সংখ্যা, ওঝার দ্বারস্থ আক্রান্তরা
নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, আমবাসা, ২৮ মে৷৷ মারণব্যাধি ম্যালেরিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগে আবারও সংবাদ শিরোনামে মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত বিলাইহাম রিয়াংপাড়া সহ গোটা আঠারমুড়া পাহাড়৷ এবারও কোনো ব্যতিক্রম নেই৷ ম্যালেরিয়ার রোগ জীবাণুর থাবা বসাল আঠারমুড়া পাহাড়ের বিভিন্ন জনপদগুলিতে৷ ম্যালেরিয়া জ্বরের প্রতাপ শুরু হলেও জেলা স্বাস্থ্য প্রশাসনে কোনো খবর নেই৷ এই মারণব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো উপজাতির মৃত্যু…