সুপ্রিম নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ, থানেতে ৪৯ ফুট উচ্চতায় দইয়ের হাঁড়ি
থানে (মহারাষ্ট্র), ২৫ আগস্ট (হি.স.): বৃহস্পতিবার জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী| উত্সবে মেতে উঠেছে গোটা দেশ| প্রতিবারের মতো এবারও একটু বেশি উন্মাদনা চোখে পড়েছে মহারাষ্ট্রের থানেতে| সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, বিশাল উচ্চতায় দইয়ের হাঁড়ি বাঁধা হয়েছে থানেতে| উঁচুতে বাঁধা দইয়ের হাঁড়ি পাড়তে গিয়ে দুর্ঘটনা এড়াতে শীর্ষ আদালত আগেই ২০ ফুটের সীমা বেঁধে দিয়েছিল| ফের…