Headlines

অসুস্থ সোমনাথ চট্টোপাধ্যায়, ভর্তি আইসিইউতে

কলকাতা, ৪ মার্চ (হি.স.): ফের অসুস্থ হলেন লোকসভার  প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| বৃহস্পতিবার রাতেই তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| আইসিইউ-তে রাখা হলেও তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে| মূলত বার্ধক্যজনিত রোগে অসুস্থতা| বুকে সংক্রমণ রয়েছে, এছাড়াও জ্বর আছে|

Read Full News

পুঞ্চে গুলি চালাল পাক সেনা, পাল্টা জবাব ভারতের

জম্মু, ৬ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান| ভারতীয় সেনাবাহিনীর তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে| মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, মধ্যরাত থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা…

Read Full News

দূর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারের ডিজেল কলসি-বালতি ভরে নিয়ে গেল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ কৈলাসহরের ভগবান নগরে গুয়াহাটি থেকে কৈলাসহর- গামী একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ক্ষেতে পড়ে যায়৷ দূর্ঘটনাগ্রস্থ ট্যাঙ্কারের ডিজেল বালতি, কলসী ইত্যাদি ভর্তি করে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজনরা৷ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷ গুয়াহাটি থেকে কৈলাসহর আসার পথে কৈলাসহর-ধর্মনগর সড়কের পাশে ভগবাননগরে একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে…

Read Full News

ফের অশান্ত কাশ্মীর উপত্যকা, তিন জায়গায় পুনরায় জারি কারফিউ

শ্রীনগর, ১ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় কারফিউ জারি হল কাশ্মীর উপত্যকায়| প্রত্যাহারের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের ভূস্বর্গে জারি হল কারফিউ| বিচ্ছিন্নতাবাদীরা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর পর‌্যন্ত কাশ্মীরে বনধ চলবে| তাই প্রশাসনের তরফে বারামুল্লা, নৌহাট্টা এবং এম আর গঞ্জে কারফিউ জারি করা হয়েছে| বুধবার উপত্যকায় কারফিউ ওঠার পর পরই নতুন করে…

Read Full News

পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসে আসন রফা চূড়ান্ত

কলকাতা, ১৩ মার্চ৷৷ আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের আসন রফা প্রায় চূড়ান্ত৷ সূত্রের খবর, ৮৮টি আসনে লড়বে কংগ্রেস৷ দুইটি আসনে কংগ্রেসের সহযোগী দল লড়াই করবে৷ ৭টি আসনে হবে বন্ধুত্বপূর্ণ লড়াই৷ তবে, বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের আসন সংখ্যা কমিয়ে আনার পক্ষে বাম ও কংগ্রেস৷ এদিকে, ৮টি আসনে কেউই প্রার্থী দিচ্ছে না৷ সেখানে নির্দল কিংবা অন্য দলের সহযোগিতা…

Read Full News

বিজেপিকে আটকাতে হবে, শপথ নিয়ে মমতা উস্কে দিলেন ফেডারেল ফ্রন্টের জল্পনা

কলকাতা, ২৭ মে৷৷ শপথ নিয়েই জাত চিনিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ দীপ্ত কন্ঠে জানালেন বিজেপিকে আটকাতে হবে৷ শুধু তাই নয়, উস্কে দিলেন ফেডারেল ফ্রন্টের জল্পনাও৷ রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গেছে মমতা, নীতীশ ও কেজরিওয়ালকে৷ পাশাপাশি ছিলেন লালু প্রসাদ যাদব এবং ফারুক আব্দুল্লার মত বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্বরা৷ তাতে…

Read Full News

পৃথক রাজ্যের দাবি যেমন অসাংবিধানিক নয় তেমনি বাস্তবসম্মত নয় ঃ বিজন, ২৩/৮ আগরতলা সংঘর্ষ নিয়ে বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে ঃ সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ পৃথক রাজ্যের দাবি অসাংবিধানিক নয়৷ তবে এই দাবির বাস্তবসম্মত নয়৷ কারণ, তাতে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল ব্যবস্থা ঠিক থাকে না৷ সোমবার সিপিআইএম রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তিনি বিগত দুমাসে রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন…

Read Full News

মাছ ধরতে গিয়ে খালের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১৯ মে৷৷ মাছ ধরতে গিয়ে খালের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের৷ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম ভুবনবনের কার্যলয় এলাকায়৷ মৃত যুবকের নাম সুনিল বিন৷ যুগী রোগে আক্রান্ত হয়েই মৃত্যুর আশড়া এলাকাবাসীর৷ ঘটনায় শোকের ছায়া এলাকায়৷ পেশায় রাজমিস্ত্রি সুনিল বিন৷ আজ অবসর থাকায় বন্ধুদের সাথে বাড়ির পাশের একটি খানে মাছ ধরতে যায়…

Read Full News

জাতীয় সড়ক নিয়ে ধর্মনগরে বৈঠক অনুষ্ঠিত, লোয়ারপোয়া সংস্কারে আন্তরিক হবে আসাম, ত্রিপুরাকে প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারে আন্তরিক ভাবে সব রকম চেষ্টা করা হবে বলে আসাম পূর্ত দপ্তরের প্রতিনিধিরা ত্রিপুরার জাতীয় সড়কের দায়িত্বপ্রাপ্ত মুখ্য বাস্তুকার দীপক দাসকে প্রতিশ্রুতি দিয়েছেন৷ দীর্ঘদিন আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশার কারণে কাঁঠালতলী দিয়ে বিকল্প সড়কের সংস্কারের কাজে হাত লাগায় ত্রিপুরার পূর্ত দপ্তর৷ তাতে ভীষণ লজ্জিত আসাম…

Read Full News

বাবার পরকীয়া প্রেমে আপত্তি ছেলের, মারপিটে দু’জনই আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ মার্চ৷৷ পারিবারিক কলহকে কেন্দ্র করে রক্তাক্ত একই পরিবারের দুই জন৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের জিবি হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক অর্পিতা দেবনাথ৷ বর্তমানে তাদের চিকিৎসা চলছে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া এলাকায়৷ ঘটনায় জানা যায় বাবার দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করেই রক্তাক্ত এই পরিবারের বাবা ও ছেলে৷ আঠারমুড়া এডিসি…

Read Full News