বামফ্রন্ট সরকারকে বাঁকা পথে ঠেলে ফেলার চক্রান্ত হচ্ছে ঃ ডিওয়াইএফআই
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী৷ সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে শহীদান দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, বাম ছাত্র যুব সংগঠন যখন শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে মিছিল করছে ঠিক সে সময়ে ষড়যন্ত্রকারীরা…