দ্রুত মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করেছেন রোনাল্ডো
লিসবন, ১ সেপ্টেম্বর (হি.স.) : দ্রুত মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করেছেন পর্তুগিজ আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| গত ১১ জুলাই ইউরোর ফাইনালের পর থেকেই প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে রোনাল্ডো| লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ (১০ সেপ্টেম্বর) দিয়েই লম্বা বিরতির পর মাঠে ফেরার সম্ভাবনা সিআর সেভেনের| এর চারদিন পরই ১৪ সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নিজেদের খেলা শুরু…