চিকিৎসায় অশুভ আঁতাত
মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ থাকিলেও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলিয়াছে, যাহা সাধারণ মানুষ বাহবা না দিয়া পারিবে না৷ সারা দেশে চিকিৎসা ক্ষেত্রে যে নৈরাজ্য চলিতেছে, সততার সংকট গ্রাস করিতেছে, সেখানে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই) যদি উদ্যোগী হয় তাহা হইলে হয়তো রোগীদের উপর যে নির্মম জুলুম চলিতেছে তাহার কিছুটা নিরসন হইতে…