এয়ারসেল-ম্যাক্সিস ইসু্যতে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ
নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : এয়ারসেল-ম্যাক্সিস ইসু্যতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংসদের উভয়কক্ষে বিক্ষোভ দেখালেন এআইএডিএমকে-র সাংসদরা| ফলে দফায় দফায় মুলতুবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশন| মঙ্গলবার লোকসভার অধিবেশন শুরু হতেই এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এআইএডিএমকে-র সাংসদরা| একের পর…