প্রধানমন্ত্রীরদেয়া প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোন মিল নেই, বাজেটের বিরোধীতা করে মিছিল বামেদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ কেন্দ্রীয় বাজেটকে জনস্বার্থ বিরোধী এবং দিশাহীন আখ্যায়িত করে বামদলগুলো প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে৷ বুধবার সিপিএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আগরতলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনী এসে সভায় মিলিত হয়৷ এখানে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা…