আঠারমুড়ায় যান সন্ত্রাসে বলি হল আরও দুইজন
নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ মার্চ৷৷ ফের রক্তাক্ত জাতীয় সড়ক৷ যাত্রীবাহী বাস ও মারুতি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত এক এবং আহত ছয়৷ নিহত ব্যক্তির নাম আশুতোষ সেন (৪৬)৷ বাড়ী কুমারঘাটের সাইদাবাড়ী৷ ঘটনাটি ঘটেছে মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায়৷ আহত ছয় জনের চিকিৎসা রাজধানীর জিবি হাসপাতালে চলছে৷ সংবাদে জানা গেছে এএস০১- ৮-৬০৭৭ নম্বরের যাত্রীবাহি বাস…