নারদকাণ্ডে আভ্যন্তরীন তদন্ত করবে তৃণমূল ঃ পার্থ চট্টোপাধ্যায়
কলকাতা, ৯ এপ্রিল (হি.স.): নারদকাণ্ডে আভ্যন্তরীন তদন্ত করবে তৃণমূল কংগ্রেস| শনিবার এমনটাই জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়| নারদের স্টিং অপারেশন রাজনীতির নোংরা খেলা, এমন দাবি করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিরোধীদের হাত শক্ত করতেই ভোটের আগে পরিকল্পিতভাবে এই স্টিং ভিডিও সামনে আনা হয়েছে| যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন| পার্থবাবু আরও বলেছেন, জনগণের উপর আস্থা রাখতে…