জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বিজয়ী অসমের করিমগঞ্জ ও গুয়াহাটির মেয়ে
করিমগঞ্জ (অসম), ১১ সেপ্টেম্বর, (হি.স.) : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে অসমের সীমান্ত (ভারত-বাংলাদেশ) শহর করিমগঞ্জের বাসিন্দা শতরূপা চক্রবর্তী। শতরূপা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী বিজয় কুমারকে প্রায় আটশো ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বামপন্থী ছাত্র সংগঠনগুলির ঐক্যমঞ্চের প্রার্থী শতরূপা মূলত ভারতীয় ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সদস্য।…