শিক্ষা প্রতিষ্ঠান তৈরীর জন্য টাটার সাথে মৌ স্বাক্ষর সরকারের
কলকাতা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বুধবার সিঙ্গুরে দাঁড়িয়ে রাজ্যে শিল্প গড়ার জন্য শিল্পপতিদের আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেজন্য গোয়ালতোড়ে জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর বৃহস্পতিবার টাটা মেটালিকসের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করে ফেলল রাজ্য সরকার৷ বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন টাটা মেটালিকসের এক প্রতিনিধি দল৷ ওই প্রতিনিধি দলের সঙ্গে…