তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পদে সুশান্ত চৌধুরী মনোনীত, প্রতিষ্ঠা দিবস পালিত ছাত্র পরিষদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট৷৷ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে সুশান্ত চৌধুরীকে মনোনীত করা হয়েছে৷ সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জী জানিয়েছেন, ১লা আগষ্ট থেকে শ্রী চৌধুরীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, সুশান্ত চৌধুরী ইতিপূর্বে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পদে আসীন ছিলেন৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের জোটকে নীতিহীন জোট আখ্যা দিয়ে তিনি…