পানীয় জলের দাবীতে পঞ্চায়েত অফিসে তালা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা এবং পথ অবরোধ করলেন জনগণ৷ জানা গেছে, বক্সনগর ব্লকের অধীন আশারামবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয় জলের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ ওয়ার্ডের বাসিন্দা সমস্যা সমাধানে বহুবার পঞ্চায়েত সদস্যদের অনুরোধ জানিয়েছেন৷ কিন্তু তাতে কোন সুরাহা না হওয়ায় বুধবার ঐ ওয়ার্ডের বাসিন্দারা আশারামবাড়ি পঞ্চায়েত…