বিদ্যুৎ ক্ষেত্রে দেনায় জর্জরিত রাজ্য উদয় প্রকল্পে ঋণ চাইল কেন্দ্রের কাছে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ বিদ্যুৎ ক্ষেত্রে দেনায় জর্জরিত রাজ্য৷ ফলে, দেনা মুক্ত হওয়ার জন্য কেন্দ্রের দরবারে উদয় স্কিমের আওতায় ঋণ দেওয়ার আর্জি জানিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু কেন্দ্রীয় সরকার এই স্কিম থেকে কোন ঋণ প্রদান করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে৷ উদয় স্কিম মূলত, বিদ্যুৎ বিক্রয় সংস্থাগুলির দেনামুক্ত হওয়ার জন্য রাজ্যগুলিকে স্বল্প সুদে ঋণ…