জাতীয় সড়কের তেতাল্লিশ মাইলে বুলেরো দুর্ঘটনায় গুরুতর ছয় যাত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত হন ছয় যাত্রী৷ তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ সংবাদে প্রকাশ বুধবার ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে টিআর০২-২৪৩৩ নম্বরের একটি বলেরো গাড়ি যাত্রী নিয়ে রওনা হয়৷ অভিযোগ গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল৷ জানা গেছে, চালকের অসাবধানতার কারণে গাড়িটি তেলিয়ামুড়া মহকুমাধীন মুঙ্গিয়াকামী থানাধীন ৪৩…