পাওনাদারদের চাপে বড়দোয়ালীতে ফাঁসিতে আত্মঘাতী মহিলা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ পাওনা- দারদের চাপের মুখে মানসিক ভাবে ভেঙে পড়ে এক মহিলা আত্মহত্যা করলেন ফাঁসিতে৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর বড়দোয়ালী এলাকায়৷ শনিবার সকালে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ মৃতার নাম অঞ্জনা দেব৷ স্বামী পরিত্যাক্ত ঐ মহিলার ছেলে চিরঞ্জীব বেশ কয়েকজনের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছেন৷ ধার করা টাকা সময়মতো…